রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

পাবনায় মাদ্রাসা ছাত্রীর রহস্য জনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনার টার্মিনাল এলাকার লস্করপুরে অবস্থিত হযরত মরিয়ম (আঃ) মহিলা আবাসিক মাদ্রাসা থেকে সুমাইয়া (১৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া পাবনা শহরের পাটকিয়াবাড়ি এলাকার বাসিন্দা ও হযরত আলীর মেয়ে। সুমাইয়ার বাবা পেশায় একজন রিকশাচালক এবং পরিবারটি অত্যন্ত দরিদ্র।
নিহতের বাবা হযরত আলী জানান, শনিবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন করে তাকে জানায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি দ্রুত মাদ্রাসায় ছুটে গেলে সুমাইয়াকে নিচে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করে বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে আমার মেয়ে ফাঁস নিয়েছে, কিন্তু তার শরীরে ফাঁস নেওয়ার কোনো লক্ষণ ছিল না। গলায় কোনো দাগ ছিল না। শরীর ঠান্ডা ছিল এবং মুখের পাশে দুটি আঘাতের চিহ্ন ছিল। গোসল করানোর সময় দেখা গেছে দুই হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, মাদ্রাসার সুপার তাকে ভুলিয়ে-ভালিয়ে একটি নির্দাবী স্বাক্ষর (সমঝোতা) করিয়ে নেন।
তার দাবি, “আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর পুলিশও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তেমন আগ্রহ দেখায়নি।
নিহতের মা নাজেরা খাতুন বলেন, ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে, যা আগে কখনো শোনা যায়নি। তার ভাষ্য, “হত্যার ঘটনা ধামাচাপা দিতেই এসব বলা হচ্ছে।”
ঘটনার বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মূল ফটকে বড় তালা ঝুলতে দেখা যায়। মাদ্রাসার সুপার রুস্তম আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, সুমাইয়া ২০২১ সালে হযরত মরিয়ম (আঃ) মহিলা আবাসিক মাদ্রাসায় ভর্তি হয়। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি একই প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনায় সুমাইয়ার পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!