বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

ডিডিপির নিয়মিত আয়োজন কবিকণ্ঠে কবিতা পাঠ ও সুরের মেলা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

মুনমুন আক্তার।। গত ৪ ফেব্রুয়ারি’২১ রাতে ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপি আয়োজিত নিয়মিত অনুষ্ঠান কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকি গানের আসর সুরের মেলা অনুষ্ঠিত হয়েছে। ডিডিপির চেয়ারম্যান ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিডিপির পরিচালক (মহিলা বিষয়ক) সাপ্তাহিক জংসনের স্টাফ রিপোর্টার কবি ও কন্ঠ শিল্পী ইলমাতুল ইসলাম রুপা, ডিডিপির পরিচালক (দপ্তর) সাপ্তাহিক জংসনের স্টাফ রিপোর্টার কবি ছুমাইয়া ইয়াসমিন মুনমুন, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পীগৌষ্ঠী সংগীত পরিচালক আমজাদ হোসেন বাউল, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি নাদিরা শেখ হেনা প্রমূখ। পরে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন এস এম রাজা, ইলমাতুল ইসলাম রুপা, কালাম বাউল, তরিকুল বাউল, মনোহার হোসেন, মিঠুন বাউল, আনোয়ার হোসেন প্রমূখ। গভীর রাত পর্যন্ত দর্শক শ্রোতা এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!