শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক

জামাত শিবির বিএনপি ঈশ্বরদীতে নাশকতা করতে পারেনি- গালিবুর রহমান শরীফ এমপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

জামাত শিবির বিএনপি ঈশ্বরদীতে নাশকতা করতে পরেনি—গালিবুর রহমান শরীফ এমপি
স্টাফ রিপোর্টার।। পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানী ঢাকাসহ সারা দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতা ও সহিংসতা চালিয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি সাধন করেছে। কিন্তু ঈশ্বরদীতে তারা কোন নাশকতা সহিংসতা কিংবা ক্ষতি সাধন করতে পারেনি। কারন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ভূমিকায় ছিল।
গত ২৫ জুলাই’২৪ ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আগামীতেও জামাত শিবির বিএনপির আন্দোলনের নামে যে কোন অপতৎপরতা প্রতিহত করার আহবান জানিয়ে দলীয় নেতা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!