বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

জামাত শিবির দেশে সুশাসনের জন্য কাজ করেন –আবু তালেব মন্ডল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায়  আবু তালেব মন্ডল


জামায়াত শিবির জংঙ্গীবাদকে প্রশ্রয় দেয়না সর্বদা সুশাসনের  জন্য কাজ  করেন

স্টাফ রিপোর্টার।।

#বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন প্রকার জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না বরং জঙ্গীবাদ নির্মূলের মাধ্যমে সর্বদা  দেশে সুশাসনের জন্য কাজ করেন।  রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা মিডিয়া বিভাগ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলের বিগত ১৬ বছরে দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীদের উপর বর্বরোচিত অত্যাচার  নির্যাতন করা হয়েছে,। গত সরকারের সময় আমাদের কোন নেতাকর্মী ঘরে ঘুমাতে পারেনি। সে সময় আমাদের একমাত্র আবাসস্থল হয়েছিল  বাঁশ বাগান, অথবা জঙ্গলে। যেখানে পোঁকামাকড় সহ নানা কীটপতঙ্গের অজস্র জ্বালাতন সহ্য করতে হয়েছে। তারপরও কিন্তু বিগত ১৬ বছরে একটি দিনের জন্যও সংগঠনের কাজ থেমে থাকেনি।

জামায়াতের ঈশ্বরদী উপজেলা শাখার আমির ড. মো. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সেক্রেটারী মাসুদ রানা মাসুদ, ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি ইসরাইল হোসেন শান্ত প্রমূখ।

মতবিনিময় সভায় ঈশ্বরদীর স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের উপজেলা প্রতিনিধি, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ঈশ্বরদী উপজেলা মিডিয়া বিভাগের সদস্য জামিলুর রহমান সবুজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!