শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদী সহ রাজশাহী বিভাগের নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ভ্রাম্যমান প্রতিনিধি।। আজ ৮ ফেব্রুয়ারী’২১ (সোমবার) বিকাল সাড়ে তিনটায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঈশ্বরদীসহ রাজশাহী বিভাগের নব-নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত শপথ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির নব- নির্বাচিত রাজশাহী বিভাগের সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান। এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১২ জন মেয়র, সংরক্ষিত মহিলা আসনের ৩৮ জন কাউন্সিলর ও ১১২ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন। উক্ত শপথ অনুষ্ঠানে ঈশ্বরদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে মোঃ কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, মোঃ জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, মোঃ ওয়াকিল আলম,আবুল হোসেন, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, মোঃ ইউসুফ আলী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন,ফিরোজা বেগম শপথ গ্রহণ করেন। রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহানা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক জামাল উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!