শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মৃত্যু বিভিন্ন মহলের শোক প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস’র মৃত্যু।। জংশন ডিডিপি সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস (৮২) আজ ২০ জানুয়ারি’২৪ সকাল আনুমানিক সোয়া ১০ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ সহ বার্দ্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করে গেছেন।

তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!