শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক

ঈশ্বরদীর রূপপুর মোড়ে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
ঈশ্বরদীর রুপপুর মোড়ে ট্রাকের ধাক্কায়  এক নারীর মর্মান্তিক মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
#ঈশ্বরদীর রুপপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আইল্যান্ড পড়ে রিতা বেগম (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রিতা লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মুনসুর রহমানের স্ত্রী।
কুষ্টিয়া থেকে আগত একটি ট্রাক রূপপুর মোড়ে পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে আইল্যান্ডে ধাক্কা দিলে আইল্যান্ডটি ভেঙে মহিলার উপরে পড়লে ঘটনাস্থলেই গৃহবধু রিতা  মারা যান। নিহত রিতা বেগম এর সাথে ১২/১৩ বয়সী একটি ছেলে ছিল সে অক্ষত রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ট্রাক ও পিকআপটি রূপপুর পুলিশ ফাঁড়ি কর্তৃক আটক আছে। ট্রাক নং- ঢাকা মেট্রো ট ২২-২৮৩১ এবং পিকআপ নং ঢাকা মেট্রো ন-১২-১৩৭৭। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!