বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীর নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ঈশ্বরদীর নির্মানাধীন রুপপুর পারমাণবিক  বিদ্যুৎ প্রকল্পের ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
#ঈশ্বরদীর নির্মানাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ  প্রকল্পে কর্মরত অবস্থায় ছাঁদ থেকে পড়ে মিনারুল ইসলাম মিঠু (২৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মিঠু উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড সাহাপুর গ্রামের মজনু প্রামাণিক এর ছেলে এবং প্রকল্পের নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন।
মিনারুল ইসলাম মিঠুর চাচা আকাশ আলী জানান, প্রতিদিনের মত প্রকল্পে কাজ করা অবস্থায় গতকাল বুধবার  দোতলা ছাঁদ থেকে অসাবধানতা বশত: পা পিছলে নীচে পড়ে যায়। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সেখানে মারা যায়।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, রুপপুর প্রকল্পের শ্রমিক মিনারুল ইসলাম মিঠু মৃত্যুর পরে রাজশাহীর রাজপাড়া থানা থেকে আমাদের অবহিত করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পাঠানো হবে বলে জানতে পেরেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!