বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্র দল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত ঈশ্বরদীর আরএনপিপিতে আনুষ্ঠানিকভাবে  জ্বালানি লোডিং উদ্বোধন  সারাদেশে মাঝারি থেকে অতিভারী বর্ষনের সম্ভাবনা চট্রগ্রাম সিটি কলেজ ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল! র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে ছেলে ও ছেলের বৌ এর নির্মম নির্যাতন ঈশ্বরদীতে অটো থামিয়ে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন তরুণীকে অপহরণ টক অবদা ঈশ্বরদীতে পরিনত জাতীয়তাবাদী মুক্তিযুূদ্ধের প্রজন্ম’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার –

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার
——
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এরা হলো ঈশ্বরদী পৌর এলাকার দরিনারিচা গ্রামের ওয়ালিদের ছেলে মোঃ খালিদ (২০), শহরের মশুরিয়া পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (৩৮), শহরের কামার পাড়ার আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম রুবেল (৪০), ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের মৃত আতিয়ার খাঁ’র ছেলে রিদয় (২০) ও ঈশ্বরদীর চররুপপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে জিসান (২০)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত করে খালিদ, মিরাজুল, রবিউল ও রিদয়কে ৩ দিনের কারাদণ্ড এবং জিসানকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। এদের প্রত্যেককে ১শ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ ‘২৬) রাতে
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান’র নেতৃত্বে সংশ্লিষ্ট অফিসারগণ এই অভিযানে অংশ গ্রহণ করেন৷

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ভাড়ইমারী বটতলায় অভিযান চালিয়ে মোঃ হালিম প্রামাণিক (৫৩) কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত মোহাম্মদ প্রামাণিকের ছেলে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মোঃ রেজাউল করিম।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!