বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।।
ঈশ্বরদী বাজারে একটি মিষ্টির দোকানে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার ও নতুন হাট গ্রীনসিটি মার্কেটে খেজুরের গুণগতমান নষ্ট হওয়াসহ বিভিন্ন কারণে ৯ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) উপজেলার নতুনহাট গ্রিনসিটি ও ঈশ্বরদী শহরের পাইকারি কাঁচাবাজার, গুড়ের বাজার, ফলবাজার ও মুদিদোকানে এ অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বিক্রয়মূল্য প্রদর্শিত না থাকা এবং খেজুরের গুণগতমান নষ্ট থাকায় নতুনহাট গ্রিনসিটি ও ঈশ্বরদী বাজারের তিনটি ফলের দোকানিকে ছয় হাজার টাকা, অতিরিক্ত মূল্য রাখায় বাজারের লাকি সু স্টোর ও সনো সুজকে ১৮ হাজার টাকা এবং জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় পাল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকাসহ ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানিয়েছেন, কতিপয় অসাধু ব্যবসায়ী নির্ধারিত স্বাভাবিক মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি নেয়ায় ও মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ৯টি প্রতিষ্ঠান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!