বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৭

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত -৭ ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ১৫ সেপ্টেম্বর’২৪ আনুমানিক দুপুর সাড়ে ১২ টার সময় ঈশ্বরদী-পাবনা সড়কের সাত মাইল বাজারে সাব্বির পরিবহন নামক একটি  যাত্রীবাহী বাস ও অটোরিকশার  সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
নিহতরা হলো ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামানিকের ছেলে শিমুল প্রামাণিক (৩২) ও দাপুনিয়া ইসলামগাতি ভাটা পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।
আহতরা হলো ইসলাম গাতির মৃত এলাহীর ছেলে হামিদুল (২৫) সোবহানের ছেলে রেজাউল (৩০)সাহাপুরের রবের ছেলে শরিফুল ২৮) আনারের ছেলে ইসমাইল (৩০)মিজানুরের ছেলে হারেচ (৩২)রবিউল (৩৫)ও আব্দুল (৩০)।
জানাগেছে, পাবনা থেকে ঈশ্বরদীগামী সাব্বির পরিবহন নামক একটি  যাত্রী বাহী বাস উল্লেখিত স্হানে এলে অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে। এতে উল্লেখিত  ২ যাত্রী নিহত হয় এবং ৭ জন আহত হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। নিহতদের লাশ এসংবাদ লেখা পর্যন্ত পাবনা সদর থানা হেফাজতে ছিল। নিহতদের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নতুবা লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানাগেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!