বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযান, ৩৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযান,  ৩৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।
পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (৪৮) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

সোমবার ( ২ সেপ্টেম্বর ) রাত পৌনে আটটার দিকে উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের দেওয়ান দিকশাইল মোড়ের লোকমান হোসেন ডাবলুর মুদী দোকানে সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত সোবহান ফকিরের ছেলে। আটকের সময় ৩৭ বোতল ফেনসিডিল, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন, মাদক বহন কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১০,৩০০ টাকা উদ্ধার করে র‍্যাব।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন, পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে আরো ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!