বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্র দল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত ঈশ্বরদীর আরএনপিপিতে আনুষ্ঠানিকভাবে  জ্বালানি লোডিং উদ্বোধন  সারাদেশে মাঝারি থেকে অতিভারী বর্ষনের সম্ভাবনা চট্রগ্রাম সিটি কলেজ ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল! র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে ছেলে ও ছেলের বৌ এর নির্মম নির্যাতন ঈশ্বরদীতে অটো থামিয়ে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন তরুণীকে অপহরণ টক অবদা ঈশ্বরদীতে পরিনত জাতীয়তাবাদী মুক্তিযুূদ্ধের প্রজন্ম’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা
————
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে ঈশ্বরদী ও নতুনহাট মোড় বাজারে অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল পাবনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ঈশ্বরদী বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে রয়েছে মেসার্স শাহেদ স্টোরকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা,
মেসার্স কুন্ডু স্টোরকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স আলম স্টোরকে ৪৪ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা, সোহান স্টোরকে ৪৫ ধারায় ২ হাজার টাকা, ইমদাদুল স্টোরকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা,
ঈশ্বরদী মিষ্টি মেলাকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স কুন্ডু স্টোরকে ৪০ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স নৃপেন্দ্র নাথ কুন্ডু অ্যান্ড সন্সকে ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নতুনহাটমোড় বাজারে অবস্থিত জিনসিমকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ঈশ্বরদীর ২টি বাজারের ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।
০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!