রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

২০ হাজার বছর আগেও ছিল করোনা ভাইরাস, যেভাবে রক্ষা পেয়েছিল মানুষ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১

 

 

করোনাভাইরাসে গোটা বিশ্ব কাঁপছে। অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এমন অবস্থায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দিন দিন বাড়ছে। প্রথম করোনা ধরা পড়ে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান প্রদেশে। এরপর থেকে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস।

মানবজাতির ত্রাস করোনাকে থামাতে গবেষকদের চোখে ঘুম নেই। ভ্যাকসিন আবিষ্কারের পরও গবেষকরা থেমে নেই। এরই মধ্যে সামনে এসেছে করোনার চাঞ্চল্যকর তথ্য। এই প্রথম নয়, প্রায় ২০ হাজার বছর আগেও পৃথিবীতে থাবা বসিয়েছিল এই মারণ ভাইরাস। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
জিনোম সম্পর্কিত একটি গবেষণায় জানা গেছে, প্রায় ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়াতে করোনাভাইরাস থাবা বসিয়েছিল। সম্প্রতি ‘কারেন্ট বায়োলজি’ নামক জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়।

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি (কিউইউটি), ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া স্যান ফ্রান্সিসকো এবং ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে যৌথভাবে এই গবেষণা চালায়।
কিউইউটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানান, চারটি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার মাধ্যমে মানুষের জিনোমের বিবর্তন জানার চেষ্টা করা হয়। জানা যায়, ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়াতে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। সেই ভাইরাসের চরিত্রের সঙ্গে আজকের করোনার চরিত্রের অনেক মিল রয়েছে।

মূলত চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে ২০ হাজার বছর আগে এই ভাইরাসের দাপট দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে সেই সময় সাধারণ মানুষ এই মারণভাইরাসের হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছিল।

গবেষণায় জানা গেছে, এই ধরনের মহামারীর ফলে মানুষের জিনোম বিস্তর পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সে সঙ্গে বহু ভাইরাসের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।
প্রসঙ্গত, এই প্রথম এমন মহামারী নয়। এর আগেও করোনাভাইরাসের ফলে একাধিক অতিমারী ঘটেছিল। ২০০২ সালে এসএআরএস (সার্স)-এ চীনে মৃত্যু হয়েছিল ৮০০ জনের। ২০১২ সালে এমইআরএস বা মিডিল ইস্ট রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত হয়ে সউদী আরবে মৃত্যু হয় ৮৫০ জনের। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!