শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

স্বস্ত্রীক গ্রীনসিটি রাশিয়ান মার্কেট ও লালন শাহ সেতু ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪

স্বস্ত্রীক গ্রীণ সিটি রাশিয়ান মার্কেট ও লালন শাহ সেতু ঘুরে দেখলেন রাষ্ট্রপতি
——
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের আবাসিক এলাকা গ্রীণ সিটির রাশিয়ান মার্কেট ও পাকশী লালন শাহ সেতু পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

গত ১০ জুন’২৪ বিকেলে পাবনা থেকে সড়ক পথে প্রথমে সাহাপুর এলাকায় অবস্থিত রাশিয়ান মার্কেটে আসেন তিনি। বেশ কিছুক্ষণ মার্কেটের বিভিন্ন বিপণি বিতান ঘুরে দেখেন তিনি। ওই এলাকায় রাশিয়ানদের বিচরণ ও রাশিয়ান মার্কেটে কেনাকাটার পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, রাষ্ট্রপতি রাশিয়ান মার্কেট ঘুরে সেখান থেকে পাকশী লালন শাহ সেতু পরিদর্শনে যান। এসময় স্বস্ত্রীক তিনি গাড়ি থেকে নেমে লালন শাহ সেতুর ওপরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন এবং এক সময়ের প্রমত্তা পদ্মা নদীর বর্তমান পরিস্থিতি অবলোকন করেন।

এসময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। লালন শাহ সেতু পরিদর্শন শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতি পাবনায় ফিরে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!