সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার

সাময়িক বরখাস্ত আড়ানী পৌর মেয়র মুক্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১

বাঘা সংবাদদাতা।।

 

 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১২ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিতর্কিত এই মেয়রকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন আড়ানী পৌর মেয়র মো: মুক্তার আলী এর বিরুদ্ধে বাঘা থানায়

০৭/০৭/২০২১ খ্রি. তারিখে পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৮০৬ ধারায় ৭ নং মামলা আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায় ৮নং মামলা এবং মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১), ১০ (ক)/৩৬ (১), ১৯ (ক)/৩৬(১), ৮(ক)/৪১ ধারায় ৯ নং মামলা দায়ের করা হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১) এর (খ) ও (ঘ) অনুযায়ী মেয়রকে অপসারণযোগ্য অপরাধ।

যেহেতু স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী রাজশাহী জেলা বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার মেয়র মো: মুক্তার আলীকে আড়ানী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!