রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান 

সব কোচিং সেন্টার বন্ধ থাকবে –শিক্ষা মন্ত্রী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার।। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন আগামী ১২ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দীপু মনি বলেন, ১৫ই সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থাসমূহ অত্যন্ত সন্তোষজনক হবে।
মহামারীর কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দশম শ্রেণির শিক্ষার্থীদের এ সমাপনী পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয় ৩১ জুলাই। এবারও এসএসসি ও সমমানের পরীক্ষা হবে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী। সকাল ১১টা থেকে দুই ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। আর ভোকেশনাল শিক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!