রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

শশুর বাড়ী বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

শশুর বাড়ী বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে কাজল মন্ডল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুলাই ) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা এলাকায় রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে

নিহত কাজল মন্ডল বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকার হাবিবুর মন্ডলের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

নিহত স্বজন ও স্থানীয়রা জানায়, কাজল এক সপ্তাহ আগে তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুরের খাবার খেয়ে চা খেতে পাশের একটি চায়ের দোকানে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে একটি ট্রেনের ধাক্কায় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে কাজল মারা যায়। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করে তার  বাড়িতে নিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!