রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

লালপুরে বাবার হাতে ছেলে খুন বাবা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

লালপুরে বাবার হাতে ছেলে খুন, বাবা গ্রেফতার
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : |
পারিবারিক কলহের জেরে নাটোরের লালপুর উপজেলার বড় ময়না গ্রামে বাবা আব্দুল আজিজ খলিফার হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিম নিহত হয়েছে । গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে এই ঘটনা ঘটে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, গত ৬ মাস যাবত আব্দুল আজিজ খলিফার সঙ্গে তার পরিবারের কলহ চলছে। ৬ মাস ধরে আব্দুল আজিজ খলিফা বাড়িতে থাকেনা। গতকাল সকালে আব্দুল আজিজ খলিফা বাড়িতে আসেন। দুপুরে তার বড় ছেলে আব্দুল হাকিমেরে সঙ্গে কথা কাটকাটি হয়। একপর্যায়ে আব্দুল আজিজ তার ব্যাগ থেকে ধারালো হাঁসুয়া বের করে ছেলে আব্দুল হাকিমের গলায় কোপ দেয়। এসময় আব্দুল হাকিম মাটিতে লুটিয়ে পড়ে আর আব্দুল আজিজ পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আব্দুল হাকিমকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশ খুনি পিতাকে আটক করে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন জানান, অভিযুক্তকে আটক করতে তাৎক্ষনিক পুলিশি অভযান পরিচালনা করা হয়। যার ফলে আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।কালক্ষেপণ করলে হয়তো আসামী এলাকা পালাতে সক্ষম হতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!