শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রামেক হাসপাতালে ২৭ দিনে ৩০১ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১

 

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জনের করোনায় মৃত্যুর মধ্যদিয়ে ২৭ দিনে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। চলতি মাসে ১ জুন সকাল থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ৩০১ জনের মৃত্যু হলো। গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জন এবং গত ১২ জুন সবচেয়ে কম চার জন মারা যান ।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যুহার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়। আর গত বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল আগস্ট মাসে ২৬ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের পাঁচ, নওগাঁর দুই. পাবনার ছয় ও দিনাজপুরের একজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। আর রবিবার সকাল ৮টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী আছেন ৪৩৪ জন। যা আগের দিন ছিল ৪৩১। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার তিন জন, দিনাজপুর ও ঢাকার একজন করে রোগী রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
পরিচালক শামীম ইয়াজদানী বলেন, রোগীদের চাপ সামলাতে করোনা ওয়ার্ড বাড়ানো হয়েছে। ১৪ নম্বর সাধারণ ওয়ার্ডে অক্সিজেন লাইন বসিয়ে সিটি করোনা ওয়ার্ডে রুপান্তর করা হয়েছে। রবিবার থেকেই সেখানে করোনা রোগী রাখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!