শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

রাজশাহীতে এটিএন নিউজ এর ২ সাংবাদিককে মারধোর, ক্যামেরা ভাঙচুর

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা বুম ভাঙচুর,
প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন
————
এস এম রাজা।। আজ ৫ সেপ্টেম্বর’২২ সকালে রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিককে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা অমানুষিক ভাবে মারধর করায় তারা গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম। তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিক্টিম বুলবুল হাবিব জানিয়েছেন, অফিসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা বিএমডিএ থেকে লাইভে দেখাচ্ছিলেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে কর্মকর্তারা আসেন না। সকাল ৮টা ২০ মিনিটে এটিএন নিউজ টেলিভিশনে লাইভ চলাকালে সেখানে উপস্থিত হন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ। তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় প্রশ্ন করেন যে, কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে? এ সময় তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে চলে যান। কিছুক্ষণ পরেই বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিচে পাঠিয়ে তিনি কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালান। তারা এ সময় ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এদিকে এ ঘটনা জানাজানি হলে বেলা ১১টার দিকে হামলার প্রতিবাদে সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান কর্মসূচি পালন করে এবং উক্ত আব্দুর রশিদের অপসারণ দাবী করে। এ ব্যাপারে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের ওপর হামলা সংক্রান্ত প্রশ্নের সদত্তোর দেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!