মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে গ্রেনেড হামলা দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
——-
এম এন সরদার ও মুনমুন আক্তার।। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতা ও কর্মীরা শহীদদের স্মরণে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছেন। ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ’সকল কর্মসূচী পালনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেসুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র সাকিবুর রহমান শরীফ কনক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, কৃষক লীগ নেতা কবি মুরাদ মালিথা, জেলা পরিষদ সদস্য যথাক্রমে সাঈফুল ইসলাম বাবু মন্ডল ও শফিউল আলম বিশ্বাস, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদরানা, সজীব মালিথা , শরিফ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, মিলন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!