সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

মাধক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে — ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি
——————————————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
নৌকা মার্কায় ভোট দিন। আজ ১৪ অক্টোবর’২৩ দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুরে নব প্রতিষ্ঠিত গ্রিনসিটি মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করে বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে ধূমপান, মাদকমুক্ত, সুস্থ্য মানব সম্পদ উন্নত সমৃদ্ধ দেশ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো.ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার আলী খান, ঈশ্বরদী গ্রিনসিটি মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ঈশ্বরদীর মিনি রাশিয়া খ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটি সংলগ্ন নব প্রতিষ্ঠিত এই ফায়ার স্টেশন এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!