রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ভেড়ামারায় জিম হত্যার অভিযোগে বন্ধু সাকিব গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত জিম হত্যাকাণ্ডে তারই খুবই কাছের বন্ধু সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত জিমের খুবই কাছের বন্ধু সাকিব। মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

অভিযুক্ত সাকিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। নিহত তুষার মন্ডল জিম একই এলাকার ফজলু মন্ডলের ছেলে।

উল্লেখ্য, প্রফেসর পাড়ায় গত ১৩ জুন গোলাম মোস্তফা রুবেল নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি থেকে দুপুর ১২টার দিকে তুষার মন্ডল জিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐদিনই মঙ্গলবার রাতেই সাকিবকে আটক করা হয়।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!