শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা

ভাঙ্গড়ায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা,মুমূর্যবস্থায় হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টারঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আপনকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত (৬ সেপ্টেম্বর)রাত প্রায় দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলকতি ঘাট এলাকায় তার উপর এই হামলা চালানো হয়। সিরাজুল উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের অষ্টমনীষা বাজারের বাসিন্দা ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী। মুমূর্ষ সিরাজুল পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কৌশিক খান জানান, সিরাজুলের হার্ট এবং ফুসফুসের ভেতর ব্লিডিং হতে পারে। তাই তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম উপজেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অষ্টমনীষা বাজারে বসবাস করেন। সেখানে তার ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের মিটিংয়ে অংশ নিতে সিরাজুল ভাঙ্গুড়ায় আসেন। মিটিং শেষে মোটরসাইকেলে করে তিনি অষ্টমনীষার উদ্দেশ্যে রাত পৌনে দশটার দিকে রওনা দেয়। ভাঙ্গুড়া থেকে তিন কিলোমিটার দূরে নির্জন কলকতি ঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত সিরাজুলকে পথরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। পরে ওই রাস্তায় চলাচলকারী একজন ভ্যানচালক তাকে দেখতে পেয়ে এলাকাবাসীর খবর দেয়। পরে এলাকাবাসী সিরাজুলকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা মুমূর্ষ হওয়ায় তাৎক্ষণিক সিরাজুলকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত মেডিকেল অফিসার কৌশিক খান।
ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী বলেন, সিরাজুলের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে নিয়ে এখন হাসপাতালে আছি। থানায় অভিযোগ করা হয়েছে। দ্রুত এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!