মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব

ব্যাতিক্রমী আয়োজনে আঃলীগ নেতা তুহীনের বঙ্গমাতার জন্মদিন পালন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১

পাখি অবমুক্ত খাদ্যবিতরন ও দোয়ার মাধ্যমে আঃলীগ নেতা তুহিনের বঙ্গমাতার ৯১ তম জন্মদিন পালন
———————————————–
স্টাফ রিপোর্টার।। গত ৮ আগস্ট’২১ ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিনে ৯১টি পাখি অবমুক্ত করে বঙ্গমাতার জন্মদিন পালন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য জালাল উদ্দিন তুহিন।
ঐদিন সকাল দশটায় ঈশ্বরদী শহরস্হ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতির জনকের ম্যুরাল চত্বরে এসব পাখি অবমুক্ত করা হয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম সুমন, কৃষকলীগ নেতা সোহানুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক দেওয়ান, ইকবাল হোসেন রাজিব, হৃদয় হোসেন ও প্রকৌশলী মিজানুর রহমান মাসুম প্রমুখ।রাতে শহরের নিম্নবিত্তের ভাসমান মানুষের মধ্যে বিশেষ খাবার বিতরন করা হয়। বঙ্গমাতার জন্মদিনে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন তুহীনের আয়োজন ছিল প্রশংসনীয় ও ব্যাতিক্রমী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!