বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

বিলের পানিতে ডুবে মারা গেল যুবতী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা |

ময়মনসিংহের ফুলপুরে বিলের পানিতে পড়ে রোকসানা (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড়পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে বড়পুটিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার বড়পুটিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে রোকসানা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও অবিবাহিত ছিলেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পুটিয়া বিলের পানিতে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন। সাথে সাথে ফুলপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও কিলো অফিসার এসআই মোফাখখির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোকসানার লাশ উদ্ধার করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!