শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন

বাবার লাশ বাড়িতে রেখে এসে এসএসসি পরীক্ষা দিল সুমাইয়া

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা প্রতিনিধি।।

বাড়িতে বাবার লাশ, অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে তার বাড়ি। কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুইটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) ছিল তার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা।

সুমাইয়ার বাবা আবুল কাশেম ছিলেন গাড়ি চালক। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুমাইয়া ভালো শিক্ষার্থী। পাশাপাশি একজন ভালো সংগঠক। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সুমাইয়ার বাবা আবুল কাশেম মারা যান। সকালে পরীক্ষা দিবে কি-না তা নিয়ে সংশয় দেখা দেয়। নিজেকে সামলে নিয়ে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে চৌয়ারা গালর্স স্কুলের কেন্দ্রে পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি বলেন, ‘আমি যখন জানতে পারি, মেয়েটি বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে এসেছে। তখন হলে কর্তব্যরত শিক্ষকদের বলেছি, মেয়েটি যেন নার্ভাস না হয় সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।’

কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়া জানান, ‘বাবার স্বপ্ন ছিল আমি যেন শিক্ষক হই। বাবার স্বপ্ন পূরণে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাই। আমার জন্য দেওয়া করবেন। যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!