শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

পুলিশকে সেবা প্রত্যাশী জনগণের সাথে সংবেদনশীল আচরণ করতে হবে —আইজিপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১

 

 

করোনা পরিস্থিতিতে যখন আত্মীয়-স্বজন ত্যাগ করে চলে গেছে, তখন দায়িত্বের বাইরে গিয়ে পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই করোনা মহামারিতে পুলিশ মানুষের প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই)-২০২০ ব্যাচের একবছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার সকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে। জনগণকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।

ড. বেনজীর আহমেদ বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ ও কৌশল মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইল ফলক। ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ পরীক্ষা, আইপিডিআর এনালাইসিস, সাইবার ক্রাইম, ফিন্যানসিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী ও শিশু ডেক্স, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং অন্যান্য আরও সেবা চালু করেছে।

এর আগে প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ছেলেদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন তানভীর আহমদ এবং মেয়েদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন নাসরিন সুলতানা জ্যোতি।

অনুষ্ঠানে পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক, পুনাক সভানেত্রী বেগম জীশান মীর্জাসহ পুলিশের অতিরিক্ত আইজিপি ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!