রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

নির্মাণাধীন রূপপুর প্রকল্পের ঢালাই সম্পন্ন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩

নির্ধারিত সময়ের আগে রূপপুরের ডোম অংশের ঢালাই সম্পন্ন
ঈশ্বরদী (পাবনা) থেকে: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের বহিঃসুরক্ষা দেয়ালের (আউটার কন্টেইনমেন্ট) ডোম অংশের কংক্রিট ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের ৪৫ দিন আগে এ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্ট।

রোববার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রিয়্যাক্টর ভবনের বহিঃসুরক্ষা দেয়ালের কংক্রিট ঢালাই শেষ করার জন্য ১৫৫ দিন সময় নির্ধারিত ছিল। তবে ঠিকাদার প্রতিষ্ঠান এটি ১১০ দিনেই শেষ করেছে। এটি শেষ করার নির্ধারিত সময় ছিল আগামী ১৫ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডোম অংশের ঢালাইয়ে ব্যবহৃত হয়েছে ১ হাজার ৩৮৩ ঘনফুট কংক্রিট। এ কাজে ৪৪ জন বাংলাদেশিসহ ৬৫ জন বিশেষজ্ঞ অংশ নেন। বহিঃসুরক্ষা দেয়ালটির ঢালাই নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার ফলে ডিজাইন অবস্থানে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত ডিফ্লেকটরের অভ্যন্তরীণ ও বহির্ভাগের স্টিল কাঠামো স্থাপনের কাজও সময়ের আগেই শেষ করা সম্ভব হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়।

এতমস্ত্রয় এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সী দেইরী এ প্রসঙ্গে বলেন, ‘ডিফ্লেকটর স্থাপনের মধ্য দিয়ে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জিং মডিউল কেসিং এবং স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার এয়ারডাক্টের স্থাপন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও ঠিকাদার প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্ট রাশিয়ার রোসাটমের করপোরেশনের প্রতিষ্ঠান। প্রকল্পটিতে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপিত হবে। এখান থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।

রাশিয়ার দাবি, কেন্দ্রটি থ্রিপ্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!