রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

নাটোর এখন শোকের শহর, একইদিনে আপন ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নাটোর জেলা সংবাদদাতা।।

নাটোরে একই দিনে ৩ সহোদর ভাইয়ের মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এসেছে। ৩ সহোদর হচ্ছে নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের সত্ত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম পচু, তার বড়ো ভাই বাবলু এবং ছোট ভাই জাহাঙ্গীর।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শরিফুল ইসলাম পচু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শোনার পরপরই তাঁর বড়ো ভাই বাবলু নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান। দুপুরে তাদের জানাজা শেষে গাড়িখানা গোরস্তানে দাফন করা হয়।

পচুর ছোট ভাই জাহাঙ্গীর রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনিও শুক্রবার সন্ধ্যার কিছু পরে মৃত্যুবরণ করেন। এই তিন সহোদর ভাইয়ের একই দিনে মৃত্যুতে নাটোর শহরের সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!