সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা
    নওগাঁ জেলা প্রতিনিধি।। ‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক ভয়াবহ ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    ‎নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তার ছেলে পারভেজ( ৯ )এবং মাত্র ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া।

    ‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও পরিবারের সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
    ‎ মঙ্গলবার ভোরে স্থানীয় এক বৃদ্ধা ওই বাড়ির দরজা খোলা অবস্থায় দেখতে পান , সন্দেহ হলে তিনি বাড়ির ভেতরে উঁকি দিয়ে হাবিবুর, তার স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
    ‎তার চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে থানায় সংবাদ দেন।খবর পেয়ে সকাল ৮টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

    ‎নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিত করে কোনো কারণ জানায়নি।

    ‎নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
    ‎হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
    ‎ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!