শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশুদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ঈশ্বরদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলা ও পৌর এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহরের রেলগেট গোল চত্ত্বর এলাকায় ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু’র সভাপতিত্বে ও পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদল নেতা মাহ্ মুদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা শান্ত প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, নিপীড়নসহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গঠন করার দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!