বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

 

 

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মারা গেছেন ১৮ হাজার ৮৫১ জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। মোট শনাক্ত হন ১১ লক্ষ ৪৬ হাজার ৫৬৪ জন। শনাক্তের হার ৩১.০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৬৪ শতাংশ।

আজ শুক্রবার (২৩ জুলাই) বিকালে গণমাধ্যমে প্রেরিত স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি পরীক্ষাগারের আওতায় ১৯ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করে ২০ হাজার ৪৯৩ জনের পরীক্ষা করা হলে ৬ হাজার ৩৬৪ জন পজেটিভ হিসেবে শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ। মৃতদের মধ্যে ৯৫ জন পুরুষ এবং ৭১ জন মহিলা। বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত ঢাকা বিভাগে ৬০ জন ও দ্বিতীয় অবস্থানে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ৩৩ জন করে। এছাড়া রংপুরে ১২, বরিশালে ১০, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৭ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬১-৭০ বছর বয়সী ৪৬ জন ও ৫১-৬০ বছর বয়সের ৩২ জন, ৭১-৮০ বছর বয়সী ২৭ জন ও ৪১-৫০ বছর বয়সী ২৪ জন।

এর আগে, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬ ও বুধবার ২১০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!