সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম

ট্রাক ভিরিয়ে ৫ গরু চুরি, মূল্য প্রায় ৫ লাখ টাকা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঈশ্বরদীতে ট্রাক ভিড়িয়ে ৫ গরু চুরি,মূল্য প্রায় ৫ লক্ষ টাকা
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
গতকাল রাতে ঈশ্বরদী পৌর এলাকার উত্তর বাঘইল গ্রামে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম গেদুর ডেইরী ফার্মের সদর গেটের তালা ভেঙে আন্তঃজেলা চোর দলের সদস্যরা প্রায় ৫ লক্ষটাকা মূল্যের ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে। বিশ্বস্তসূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ডেইরী ফার্মের মালিকের অনুপস্থিতি নিশ্চিত হয়ে একটি ট্রাক ভিড়িয়ে ফার্মের তালা ভেঙে বিশাল আকারের ২ টি গাভী, ১ টি ষাড় ও ২ টি বকনা বাছুর নিয়ে চোর দল নিরাপদে চম্পট দেয় । যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ফার্মের মালিক নুরুল ইসলাম সকালে ফার্মে এসে চুরির বিষয়টি টের পায় এবং ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করে। এ’সংবাদ লিখা পর্যন্ত চোরাই গরু উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায়নি। তবে চোরদল চুরি করা গরু নিয়ে লালনশাহ সেতু পার হয়ে ভাড়ামারা-কুষ্টিয়া অভিমুখে চলে গেছে তা লালনশাহ সেতুর সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!