বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জামাত বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে -আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

জামাত বিএনপির ষড়যন্র প্রতিহত করে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হতে হবে ——–ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে নুরুজ্জামান বিশ্বাস এমপি
এম এন সরদার।। ঈশ্বরদী-আটঘরিয়ার এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, জামাত বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, কুচক্রী জামাত-বিএনপি এখনো সরকারের বিরুদ্ধে নানা প্রকার কুট কৌশল প্রয়োগ করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাই দলের সকল নেতাকর্মীদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আজ ২৮ এপ্রিল’২২ ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান,আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
সভাপতিত্ব করেন ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। সন্চালনায় ছিলেন ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক আব্দুল কাদের। এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!