মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব

চট্টগ্রামে ডাকাতের গুলিতে শিশু শিল্পী নিহত, ডিডিপির শোক ও বিচার দাবি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

এম এন সরদার।। আজ ৮ অক্টোবর’২০ সকাল আনুমানিক ১০ টায় দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক গানের উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী জনিরাজ (১৫) ডাকাতের গুলিতে নিহত হয়েছে। গতকাল রাতে প্রোগ্রাম করে বাড়ি ফেরার পথে ঈদগড় হিমছড়ি নামক স্থানে ডাকাতরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁনগাও মাছভান্ডারী পরিষদের সাধারণ সম্পাদক ও আকাশ তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পী মীর মোহাম্মদ রমযান (এম এম আর পি)। এদিকে জনির অপ্রত্যাশিত মৃত্যুতে চট্টগ্রামসহ দেশের বাউল শিল্পী জগতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জনি রাজের অকাল মৃত্যুতে ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপি মিউজিক একাডেমি, ডিডিপি বাউল সম্প্রদায়,ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠী, ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠী ও ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী জনাব এস এম রাজা জনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জনির বিদেহী আত্মার শান্তি কামনাসহ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। ওদিকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গীত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!