বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

গাড়ি চালক সম্রাট হত্যার মূল আসামি মমিন র‌্যাবের হাতে গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলার মূল আসামি আব্দুল মমিনকে রাজধানীর বাংলা মোটর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সম্রাট রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়ি চালাতেন। পরকীয়ার কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‍্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মো. মারুফ হোসেন আসামি মমিনকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন।

মারুফ হোসেন বলেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের গাড়ির চালক সম্রাট প্রতিদিন ডিউটি শেষ করে রাতে বাড়ি ফিরতেন। গত ২৩ মার্চ ডিউটি শেষে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, ডিউটি শেষ করে সম্রাট রাতে বন্ধু আব্দুল মমিনের বাড়িতে গিয়েছিলেন। পরে তারা মমিনের বাড়িতে খোঁজ করতে গেলে তার স্ত্রী উত্তেজিত হয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

সম্রাট ও তার গাড়ি খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৫ মার্চ কুষ্টিয়ার শিলাইদহ ঘাট থেকে নিখোঁজ এই গাড়িচালকের বস্তাবন্দি মরদেহ এবং তার জিপ গাড়িটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সম্রাটের বাবা ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মমিন।

মারুফ হোসেন জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করে র‍্যাব ১২ এর একটি দল গত রোববার রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকার বাংলা মোটর থেকে মূল আসামি মমিনকে গ্রেপ্তার করে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য মমিনের স্ত্রী সীমা খাতুনকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মমিনের স্ত্রীর সঙ্গে তার বন্ধু সম্রাটের প্রেমের সম্পর্ক ছিল। পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কীভাবে কোন পরিকল্পনায় সম্রাটকে হত্যা করা হয়েছে, মমিনের সঙ্গে হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিলেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!