শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

ক্রয়কৃত অগ্রিম টিকিট এর মূল্য ফেরত দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১

 

 

বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেয়া শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নেয়া যাবে।

শুক্রবার (২৫ জুন) সকালে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লেখিত সমপরিমাণ টাকা ফেরত নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সবধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!