রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ

করোনায় দেশে আরও ৯৪ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে। তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। দেশের ৭৮৯টি পরীক্ষাগারের আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৭ শতাংশ।২৪ ঘণ্টায় যে ৯৪ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৪৯ জন এবং পুরুষ ৪৫ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। সিলেট বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) মৃত্যু হয় ৮০ জনের। এর আগে গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল এ বছরের ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। এক মাসের বেশি সময় ধরে (২/১ দিন বাদে) ২শর বেশি প্রাণহানির পর গত ১৩ আগস্ট থেকে মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!