রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪১ আক্রান্ত ১৮২৭

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সুস্থ ২৯

ঢাকাঅফিস।।

 

করোনায় প্রতিদিন সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১২ জন। ৩৬ জন হাসপাতালে, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের এক নিয়মিত বুলেটিনে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে ৯৪টি করোনা পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৮২৭ জন। এতে করে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩০ হাজার ৮০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের পুরুষ তিন হাজার ৫৮২ (৭৭ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী এক হাজার ১১ জন (২২ দশমিক শূন্য ১ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় একদিনে মৃত ৪১ জনের মধ্যে দশ বছরের নিচে একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫জন, রংপুর বিভাগে ৫জন, খুলনায় ৪জন, বরিশালে একজন, সিলেটে ২জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

0 0

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!