রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ

ঋণ পরিশোধ করেও জেলে গেল ঈশ্বরদীর ১২ জন কৃষক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

ঋণ পরিশোধ করেও জেল হাজতে গেলো ঈশ্বরদীর ১২ জন কৃষক
———————-
স্টাফ রিপোর্টার।। ঋণ পরিশোধ করেও জেল হাজতে গেলো ঈশ্বরদীর ১২ জন কৃষক। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা একটি ঋণ খেলাপি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত।

এই গ্রেফতারি পরোয়ানা বলে গত ২৪ নভেম্বর’২২ রাত থেকে আজ ২৫ নভেম্বর’২২ সকাল পর্যন্ত উল্লেখিত ৩৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে তাদের জেল হাজতে পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদী থানাসূত্রে জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন ওইসব কৃষকরা। ঋণের টাকা পরিশোধ করার পরও তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গ্রেফতারকৃত ১২ জন কৃষক হলেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (৫০), মনি মণ্ডলের ছেলে মাহাতাব মণ্ডল (৪৫), মৃত সোবহান মণ্ডলের ছেলে আব্দুল গণি মণ্ডল (৫০), কামাল প্রামাণিকের ছেলে শামীম হোসেন (৪৫), মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামাণিক (৪৩), মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম (৪৬), লালু খাঁর ছেলে মোহাম্মদ রজব আলী (৪০), মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী (৫০), হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া (৪৩), মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু (৪০) ও মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান (৫০)। তাঁরা সবাই প্রান্তিক কৃষক।

জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন ৩৭ জন কৃষক। এই ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতেই থানা–পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ২০২১ সালে ওই ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বিজ্ঞ আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ভিত্তিতে ওই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষকেরা দাবি করেন, তাঁরা ঋণের টাকা পরিশোধ করেছেন। এরপর কেন মামলা হলো তা তাঁরা জানেন না।

এদিকে পাবনা শহরের এলএমবি মার্কেটস্থ বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয়ে আজ দুপুরে গিয়ে কার্যালয় বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!