শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদী ইউথ ক্লাবের স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ঈশ্বরদী ইউথ ক্লাবের স্বাধীনতাকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
—————-
এস এম দিগন্ত || গত ২২ মার্চ’২৩ বিকেলে ঈশ্বরদী উপজেলা রোড সংলগ্ন মাঠে ঈশ্বরদী ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাধীনতাকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ী ও রার্নাসআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে কনফিডেন্স ক্লাব এয়ারপোর্ট ও ইউথ ক্লাব উপজেলা রোড। ট্রাইবেকারে ইউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়। ইউথ ক্লাবের পক্ষে খেলায় অংশ গ্রহণ করে ক্যাপ্টেন পাপ্পু, আকাশ, হৃদ, সজীব, চয়ন, রাজু ও অভিষেক। কনফিডেন্স ক্লাবের পক্ষে খেলায় অংশ গ্রহণ করে ক্যাপ্টেন ফাহিম, ওমর, সাফিন, সাদি, হাসান, রিন্টু ও আসিফ।
অমনিভার্স ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি ও ওসামা লাইটিং এন্ড সাউন্ড সিস্টেম এর সহযোগিতায় ইউথ ক্লাবের পক্ষে পরিচালনায় ছিলেন রাব্বি খান, আকাশ মাহমুদ, তুহিন, প্রথম, দিগন্ত প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এই টুর্নামেন্টটি প্রচুর দর্শক শ্রোতাদের কাছে উপভোগ্য ও প্রশংসনীয় হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!