রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

ঈশ্বরদীতে ১৩ দিনের শিশু সন্তানের মা’র রহস্যজনক মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
ঈশ্বরদীতে ১৩ দিনের শিশু সন্তানের মা’র  রহস্যজনক মৃত্যু
ঈশ্বরদী (,পাবনা) উপজেলা সংবাদদাতা।।
আজ দুপুরে ঈশ্বরদীতে ১৩ দিনের শিশু সন্তান রেখে ইসরাত জাহান ইভা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ইভা উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী পূর্বপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী এবং বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার হারুনুর রশিদের কন্যা।
স্থানীয়রা জানান, নিজ ঘরের মটকায় ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ইভার লাশ উদ্ধার করে। এসময় ইভার স্বামী তরিকুল ইসলাম ঘরের অন্য রুমে ঘুমিয়ে ছিল বলে জানান তারা। ইভার শাশুড়ির কোলে নবজাতক বাচ্চাটি ছিল।
নিহত ইভার শশুড়বাড়ীর লোকজন জানান, তাদের কারো সাথে ইভার কোন ঝগড়া বিবাদ হয়নি। তবে আট মাস ধরে ইভা এক্লেমশিয়া রোগে ভুগছিলেন বলে জানান তারা। তাকে বন্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলামের সাথে দেড় বছর পূর্বে ইভার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। এই দম্পতির ঘরে ১৩ দিন পূর্বে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ   (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!