রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় মামলা দায়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় মামলা দায়ের
—–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। অবরোধের দ্বিতীয় দিনে কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় ৪০-৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওইদিন মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত গার্ড হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোমেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ’সংবাদ লিখা পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দল ঘোষিত ৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আনুমানিক দুপুর ১২ টার দিকে লোকোসেড এলাকা অতিক্রম করার সময় অবরোধ সমর্থনকারী কিছু যুবক ট্রেনটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ওই ট্রেনের একটি বগির একটি জানালা ভেঙে যায়। তবে ট্রেনটি যথারীতি তার গন্তব্যে চলে যায়।

ঘটনার সংবাদ পেয়ে রেল পুলিশের এসপি মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান ও পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকতাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!