শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
আজ ১২ সেপ্টেম্বর’২১ সকালে ঈশ্বরদী স্টেশন রোডে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা – জনতা আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। এছাড়াও বক্তৃতা ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, কৃষক লীগ নেতা মুরাদ আলী মালিথা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন, নিহত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের মেয়ে অন্তরা রহমান ও সানজানা রহমান তৃপা প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিলম্বে সেলিম হত্যার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!