বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু

ঈশ্বরদীতে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩

ঈশ্বরদীতে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
————-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের রেহান প্রামাণিক রাজুর ৪ বছরের শিশু কন্যা তাইয়েবা বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। ৪ জুলাই’২৩ বিকেল সাড়ে ৫ টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যাক্ত দোতলা ভবন অপসারণের পর সেখানে বড় খাদের সৃষ্টি হয়। বাড়ির মধ্যে খেলাধুলা করার এক পর্যায়ে সকলের অগোচরে গত এক সপ্তাহের প্রবল বর্ষনে সেই গর্ত ভরে যাওয়া পানির মধ্যে খেলার ছলে তাইয়েবা নেমে পড়ে এবং ডুবে যায়।

এক পর্যায়ে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। পরবর্তীকালে ওই গর্তের পানিতে তাইয়েবার জামা ভেসে থাকতে দেখে লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরএমও শফিকুল ইসলাম শামীম মৃত বলে ঘোষণা করেন। তাইয়েবার অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!