শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে বিনোদন পার্কে অসামাজিক ও অশ্লীল কর্মকান্ড বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩

ঈশ্বরদীতে বিনোদন পার্কের নামে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
—————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থাপিত জে এন্ড জে নামের বিনোদন পার্কে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে এলাকাবাসী আজ ৯ জুন’২৩ সকালে ঈশ্বরদী-পাবনা মহা সড়কের পাশে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন যে, প্রায় ২ বছর আগে আফজাল হোসেন রতন নামের এক ব্যবসায়ী এই বিনোদন পার্কের নামে মাদক, দেহব্যবসা সহ নানা ধরনের অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। যার কারণে এলাকার মানুষ স্বাভাবিক ভাবে শান্তি পূর্ণ পরিবেশে চলাচল করতে পারছে না।

বিষয়টি সংশ্লিষ্টদের বার বার জানানোর পরেও তারা এব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে আজ সকালে এলাকার শত শত মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহণ করে এবং ঝাড়ু ও জুতা প্রদর্শন করে অবিলম্বে অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ রাসেল রনি হোসেন প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!