রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

ঈশ্বরদীতে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি ও সিগারেট জব্দ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঈশ্বরদীতে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি ও সিগারেট জব্দ
——-
ঈশ্বরদী থেকে উপজেলা সংবাদদাতা      ।। গত ২ ফেব্রুয়ারী’২৫ আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাবনা রোডস্থ রেলগেট সংলগ্ন এসএ পরিবহন কার্যালয় থেকে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি ও সিগারেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই বিপুল পরিমাণ নকল বিড়ি, সিগারেট জব্দ করতে সক্ষম হয় বিজিবি ও ঈশ্বরদী থানা পুলিশ।

জব্দকৃত বিড়ি, সিগারেটের মধ্যে রয়েছে ৭হাজার প্যাকেট ডার্বি সিগারেট, ৬হাজার প্যাকেট মোনমহন বিড়ি, ২হাজার প্যাকেট রানা বিড়ি, ৩হাজার ২শত প্যাকেট দেশ বিড়ি এবং ১২হাজার ৪শত প্যাকেট আকিজ বিড়ি।

এসব নকল বিড়ি ও সিগারেট বান্দরবান, গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য এসএ পরিবহনের ঈশ্বরদী শাখায় বুকিং দেয়া হয়েছিলো। এসকল বিড়ি, সিগারেটের মালিকদের ফোন দেয়া হলেও তারা বিভিন্ন উছিলায় উপেক্ষা করে এক পর্যায়ে ফোন বন্ধ করে দেয়।

জব্দকৃত মালামাল ঈশ্বরদী কাস্টমস’র গুদাম কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি-৪৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেড়ামারা থেকে এসকল নকল বিড়ি ও সিগারেট ঈশ্বরদী এনে বিভিন্ন জায়গায় প্রেরণের জন্য এসএ পরিবহনে বুকিং দেয়া হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!