মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২

ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ব্যাবসায়ী যুবককে গুলি করে হত্যার চেষ্টা
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।।
আজ ১১ মে’২২ বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-মোড় সংলগ্ন নওদাপাড়া ব্রীজের নিকট কামরুল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সে দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ধান-চাউল ব্যবসায়ী হাজী শুকুর দেওয়ানের ছেলে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
জানা গেছে , উল্লেখিত সময়ে কামরুল নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ধানের চাতাল থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলো । এসময় অর্তকিতভাবে একটি মোটরসাইকেলে দুইজন হেলমেট পড়া যুবক এসে পেছন থেকে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছোড়া দুইটি গুলির একটি কামরুলের বুকে এবং অন্যটি হাতে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির আওয়াজ শুনে স্হানীয় লোকজন এসে কামরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, কি কারনে গুলির ঘটনা ঘটেছে এবং মামলা হবে কিনা তা ভিকটিমের অভিভাবকরা ফিরে এলে জানা যাবে। তবে সংবাদ পেয়েই আমরা ঘটনাস্হল পরিদর্শন করেছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!